ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কবির বলেছেন, আলেম-উলামাদের জিহাদ ও দ্বীনি শিক্ষার কারণে আজ আফগানিস্তানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী শাসন ব্যবস্থাকে স্থায়ী রূপ দিতে ও জনগণের সমৃদ্ধির জন্য আলেমদের পরামর্শ এবং উপদেশ অত্যন্ত জরুরী। তাদের পরামর্শ দেশের উন্নয়ন ও ইসলামী বিধান বাস্তবায়নের জন্য সহায়ক হয়।
রবিবার (২৭ নভেম্বর) সেপাদার প্রাসাদে গজনী প্রদেশের আলেমদের সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে গজনীর বিশিষ্ট আলেম শায়েখ খান মুহাম্মদ, মাওলানা হাজী মুহাম্মদ এবং মাওলানা আব্দুল মালিক উপস্থতি ছিলেন। বৈঠকে আলেমরা ইমারাতে ইসলামিয়ার প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার জন্য উপপ্রধানমন্ত্রীর কাছে নিজেদের মতামত তুলে ধরেন।
তারা বলেন, আলেমরা রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধনের কাজ করেন। এবং আলেমরা ইসলামী ব্যবস্থাকে শক্তিশালী করতে ভালো ভূমিকা রাখতে পারেন।
আলেমদের পক্ষ থেকে মিডিয়ার মাধ্যমে ইসলামের প্রচার ও ধর্মীয় বিষয়গুলো তুলে ধরারও পরামর্শ দেওয়া হয়।
উলামারা আরো বলেন, ইসলামী ব্যবস্থার স্থিতিশীলতার জন্য আলেমরা সব ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে।
সূত্র : বাখতার নিউজ এজেন্সি











