spot_img

‘রাজনৈতিক মাঠে বিএনপি হলো পুঁটি মাছ’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের উন্নয়নে বিএনপি কখনোই ছিল না। বিএনপি হলো শীতকালে সাইবেরিয়া থেকে আসা পাখির মতো। শীতকালে সাইবেরিয়া ও হিমালয় থেকে কিছু পাখি বাংলাদেশে এসে ধান খেয়ে, খাবার খেয়ে মোটাতাজা হয়ে আবার উড়ে চলে যায়, বিএনপিও তেমন সুযোগ-সুবিধা ভোগ করে পালিয়ে যায়।

আজ সোমবার (২৮ নভেম্বর) দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক মাঠে বিএনপি হলো পুঁটি মাছের মতো। পুঁটি মাছ যেমন বৈশাখ মাসের অল্প বৃষ্টিতে লাফালাফি করে, বিএনপিও তেমন সমাবেশে অল্পকিছু লোকজন দেখেই লাফালাফি করছে। ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে।

তিনি বলেন, বিএনপির কয়েকজন নেত্রীও এখন বলছেন যে, খেলা হবে। কিন্তু আমরা আপনাদের সাথে খেলব না। ছাত্রলীগ আপনাদের সঙ্গে খেলবে। আমরা সবার সাথে খেলি না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ