spot_img

আগুন নিয়ে খেলা করবেন, আমাদের নেতাকর্মীরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবে : প্রশ্ন ওবায়দুল কাদেরের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, নেত্রীর নির্দেশে ছাত্রলীগের সম্মেলন ৮ তারিখের পরিবর্তে ৬ তারিখে দিয়েছি। আমরা বাঁধা দিতে চাই না, ১০ তারিখে বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি করুক, আমরা এটাই চাই। তবে আগুন আর লাঠি নিয়ে আসলে খেলা হবে। আপনারা লাঠি খেলা করবেন, আগুন নিয়ে খেলা করবেন, আর আমাদের নেতাকর্মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবে? আমরা প্রস্তুত আছি, খেলা হবে।

তিনি বলেন, খেলা হবে, ডিসেম্বরে খেলা হবে, নির্বাচনে খেলা হবে, ১০ তারিখে খেলা হবে, তবে মারামারি নয়, পাল্টাপাল্টি নয়।

সোমবার (২৮ নভেম্বর) বিকালে জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অর্থ পাচারকারী তারেক রহমান, বিদেশে কত টাকা আছে কেউ জানে না, সুইচ ব্যাংকে হাজার হাজার কোটি টাকা। এফবিআই সাক্ষ্য দিয়ে গেছে ঢাকায় তারেকের সাত বছরের জেল হয়েছে। সেই অর্থ পাচারকারী দুর্নীতিবাজ তারেক রহমান হচ্ছে মির্জা ফখরুলের নেতা। এখন নাকি তারেক রহমান ফেসবুকে প্রচার করছে ১১ ডিসেম্বর বাংলাদেশে আসবে। ইরানের ইমাম খমেনি স্টাইলে প্রচার করছে। তারেক রহমান একজন খুনি, তাকে বাংলাদেশের কেউ বিশ্বাস করে না। বড় লোকদের বাসায় বিদেশি কুকুর থাকলে যেমন- লেখা থাকে কুকুর হতে সাবধান, বাংলাদেশের জনগণকে বলি তারেক থেকে সাবধান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ