spot_img
spot_img

কাবুলে গুলবুদ্দীন হেকমতিয়ারের কার্যালয় লক্ষ্য করে হামলা

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও হিজবে ইসলামীর প্রধান গুলবুদ্দীন হেকমতিয়ারের কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় একজন নিহত ও দুইজন আহত হয়েছে।

গত শুক্রবার (২ নভেম্বর) জুমার নামাজের সময় এ হামলা চালানো হয়।

গুলবুদ্দীন হেকমতিয়ার জানান, দুই আত্মঘাতী বোমা হামলাকারী হামলার পর হিজবে ইসলামীর কার্যালয়ের পাশের একটি মসজিদে প্রবেশ করতে যায়। কিন্তু আক্রমণকারীরা তাদের লক্ষ্যে পৌঁছানোর আগেই আমাদের নিরাপত্তা রক্ষীদের হাতে নিহত হয়।

হামলার প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা বোরকা পরে কার্যালয় এলাকায় প্রবেশ করলে ও তারা লক্ষ্যে পৌঁছাতে পারেনি।

এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।

সূত্র : টোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ