spot_img
spot_img

সরকার এই মুহূর্তে অর্থনৈতিক চাপে আছে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার এই মুহূর্তে অর্থনৈতিক চাপে আছে। এই চাপ ধীরে ধীরে কমে আসছে। একটি মহল চাইছে যেন চাপ না কমে। তারা শেখ হাসিনাকে সরাতে চায়। তিনি দেশের মানুষের ভোটে সরকার প্রধান। তাকে হঠানোর ক্ষমতা দেশের জনগণ ছাড়া আর কারো নেই। দেশকে এগিয়ে নেবার জন্য, দেশের মর্যাদা বাড়ানোর জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন আছে।

রোববার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, নতুন বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হবে। দেশের মানুষের ভোগ্যপণ্য যখন যা লাগবে বিদেশ থেকে আমদানি করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ