গত শুক্রবার ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের কাবুলে পাকিস্তান দূতাবাসে হামলাকারীকে গ্রেফতার করেছে বিশেষ বাহিনী।
সোমবার (৫ ডিসেম্বর) ইমারাতে ইসলামীয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইটার বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেন।
টুইটার বার্তায় তিনি বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি একজন বিদেশি নাগরিক ও দায়েসের সদস্য।
প্রাথমিক তদন্তের কথা উল্লেখ করে তিনি বলেন,”এই হামলার পেছনে বিদ্বেষ পরায়ণ বিদেশী দল রয়েছে, যাদের উদ্দেশ্য ভ্রাতৃসুলভ দুই দেশের(আফগানিস্তান ও পাকিস্তান) মধ্যে অবিশ্বাস তৈরি করা। দায়েস ও বিদ্রোহী গোষ্ঠী সমবেতভাবে এ হামলা চালিয়েছিল।”
উল্লেখ্য,গত শুক্রবার আফগানিস্তানে পাকিস্তানের দূতাবাসের প্রধান কর্মকর্তা উবায়দুর-রহমান নিজামানিকে লক্ষ্য করেই মূলত হামলা চালানো হয়েছিল। তবে নিজামানি নিরাপদে এ হামলা থেকে বেঁচে গেলেও পাকিস্তানি নিরাপত্তারক্ষী ইসরার মুহাম্মাদ রাষ্ট্রদূতকে রক্ষায় এগিয়ে আসলে গুরুতর আহত হন।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি











