spot_img
spot_img

আরব আমিরাতের প্রেসিডেন্টের সাথে আফগান প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ ডিসেম্বর) আবুধাবির আল শাতি রাজপ্রাসাদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গত (২ ডিসেম্বর) আরব আমিরাত সফরে যান মাওলানা ইয়াকুব।

আফগান প্রতিরক্ষা মন্ত্রনালয় এক বিবৃতিতে জানিয়েছে, মাওলানা ইয়াকুব তার এ সফরে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও একাধিক রাষ্ট্রীয় কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এ সফরে আরব আমিরাত ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়েছে।

এছাড়াও আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এ সফরে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী আফগান নাগরিক ও ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করেন। এসময় তিনি তাদের নিজ দেশের উন্নয়নে অংশ নেওয়ার আহ্বান জানান।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ