spot_img

আর্জেন্টিনার জার্সি গায়ে ব্যক্তির বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ

গতকাল পুলিশের সঙ্গে বিএনপি সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে এবং হাতে শটগান থাকা ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সংবাদকর্মীদের এ তথ্য জানান।

নয়াপল্টনে বিপ্লব কুমার সাংবাদিকদের বলেন, আর্জেন্টিনার জার্সি গায়ে যে ব্যক্তি কে, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। তাকে এখনো চিহ্নিত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

ওই ব্যক্তি আইনশৃঙ্খলার বাহিনীর সদস্য কি না জানতে চাইলে বিপ্লব কুমার বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ