spot_img

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে কিছু যায় আসে না: রেলপথমন্ত্রী

বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগ বিষয়ে রেলমন্ত্রী বলেন, সংসদে সাড়ে ৩০০ সদস্য রয়েছেন। বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগ করেছে, তাতে কিছু যায় আসে না। তারা তো বিরোধী দল নয়। এতে সংসদের কোনও ব্যাঘাত ঘটবে না।

রবিবার (১১ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় নির্মাণাধীন আখাউড়া-আগরতলা রেলওয়ে প্রকল্প পরিদর্শনকালে ভারত-বাংলাদেশ সিমান্তের শূন্যরেখায় সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিরোধীদের আন্দোলনের নামে আমরা অতিতে দেখেছি পাকিস্তানের ভাবাদর্শে বিশ্বাসী, ৭১-এর পাকিস্তানি বাহিনীর প্রেতাত্মারা আন্দোলনের নামে রেলের কোচ পুড়িয়ে মানুষ হত্যা করেছে। রেলের আগুন দিয়েছে। আন্দোলনের গতিপ্রকৃতি নিয়ে সব সময় আমরা আতঙ্কিত থাকি।

এ সময় তাদের আগামী নির্বাচনে জনমত তৈরি করার আহ্বান জানান মন্ত্রী।

আগামী জুন মাসে আখাউড়া-আগরতলা রেলপথে ট্রেন চলাচল করবে। এতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে জানান রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ