spot_img

দেশ ও জনগণের স্বার্থই আমার রাজনীতি: প্রধানমন্ত্রী

দেশ ও জনগণের স্বার্থকে নিজের রাজনীতির মূল ভিত্তি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, আমার রাজনীতি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং দেশের মানুষের স্বার্থের রাজনীতি। এ সময় তিনি সংসদের সব দলের সদস্যদের সহযোগিতা কামনা করেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ নেতা হিসেবে বক্তব্যে দেওয়ার সময় তিন এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রতিনিধিত্ব করছি। দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ ও জনগণের স্বার্থের রাজনীতি।’

তিনি বলেন, বিরোধী দলের সঙ্গে মতামত ও কর্মসূচির ভিন্নতা থাকতে পারে। কিন্তু তাঁবেদারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মাঝে কোনো বিরোধ নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ