spot_img

যে কারণে বাইডেনকে ধন্যবাদ জানালেন জেলেনস্কি

প্রত্যাশার চেয়ে বেশি সাহায্য করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসনকে ধন্যবাদ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনীয় নেতা বলেছেন, ইইক্রেনকে প্রত্যাশার চেয়েও বেশি সামরিক ও অর্থনৈতিক সহায়তা করায় আমেরিকাকে ধন্যবাদ।

জেলেনস্কির মতে আমেরিকা কেবল যুদ্ধক্ষেত্রে সফল হতে সহায়তা করেনি, ইউক্রেনকে অর্থনৈতিকভাবে স্থিতিশীল থাকতেও সহায়তা করেছে। ইউক্রেনের বিদ্যুৎখাত পুনঃরায় চালু করতে সাহায্য করার জন্যও আমেরিকার সহায়তার প্রশংসা করেন জেলেনস্কি।

ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সেনা অভিযান চালিয়ে আসছে রাশিয়া। আমেরিকাসহ পশ্চিমারা এই যুদ্ধে রাশিয়ার বিপক্ষে অবস্থান নিয়ে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা করে আসছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ