লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, শত বাধা ও জুলুম-নির্যাতন চালিয়েও বর্তমান সরকার জনবিস্ফোরণ ঠেকাতে পারবে না, ন্যায়সঙ্গত আন্দোলনকে দমাতে পারবে না। এই সরকারের পতন অনিবার্য। শুধু সময়ের ব্যবধান মাত্র।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ে আসেন তিনি। এসময় হামলায় ক্ষতিগ্রস্ত নয়াপল্টন বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
কর্নেল অলি বলেন, বর্তমান সরকার বিএনপিসহ বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করছে। বিএনপি নেতাকর্মীদের হত্যা, বানোয়াট মামলা দিয়ে গ্রেফতার করে কারাগারে আবদ্ধ রেখেছে। জুলুম-নির্যাতন চালিয়ে কেউ কখনো ক্ষমতায় টিকতে পারেনি। এই সরকারও পারবে না।










