spot_img

প্রয়াত সাদেক হোসেন খোকার বাসভবনে তল্লাশি-ভাঙচুর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকার গোপীবাগের বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালানোর নামে ভাঙচুর করেছে।

তিনি বলেন, গতকাল রাতে প্রয়াত সাদেক হোসেন খোকার বাসভবনে পুলিশ হানা দিয়েছে। সেখানে তার ছেলে ও বিএনপি নেতা ইশরাক হোসেনকে না পেয়ে তাদের বাসভবনে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির নামে পুলিশ ইশরাক ও তার মায়ের কক্ষে ব্যাপক ভাঙচুর করেছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ইশরাককে না পেয়ে তার বাসার দারোয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বাড়ির সিসি ক্যামেরাও নিয়ে গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ