spot_img

সংসদ বহাল রেখে শেখ হাসিনা সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন হবে না : আমান

বর্তমান সংসদ বহাল রেখে শেখ হাসিনা সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন হবে না বলে দাবি করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আমান বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন বাংলাদেশে আর হবে না। ইভিএমেও ভোট হবে না। জনগণ তা হতে দেবে না। সুতরাং সরকারের ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন করার কোনো পরিকল্পনা থাকলে তা ভুলে যেতে হবে। সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে।

তিনি বলেন, হামলা-মামলা, অত্যাচার-নির্যাতন, গ্রেপ্তার করে বিএনপি ও চলমান আন্দোলনকে দমানো যাবে না। আমরা রাজপথে নেমেছি, এই সরকারকে বিদায় করেই ঘরে ফিরব।

তিনি আরও বলেন, ‘৫২, ‘৬২, ‘৬৯, ‘৭১ ও ‘৯০ এ ফয়সালা রাজপথে হয়েছে। এবারও রাজপথেই ফয়সালা হবে। প্রয়োজনে দেশে ‘৬৯ এর মতো আরেকটি গণ-অভ্যুত্থান হবে।

আমান উল্লাহ আমান বলেন, পুলিশ বিএনপি কাযালয়ে প্রবেশ করে যেভাবে তাণ্ডব চালিয়েছে, তা হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ