spot_img

বিরোধী দলের শীর্ষ নেতাদের গ্রেফতার সঙ্কটকে আরো প্রকট করে তুলেছে : মাওলানা ইউনুছ

চলমান সঙ্কট নিরসনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, সরকার সঙ্কট নিরসনে কোন কার্যকরি উদ্যোগ নিয়ে উল্টো বিরোধী দলের শীর্ষ নেতাদের গ্রেফতার সঙ্কটকে আরো প্রকট করে তুলেছে। তিনি বলেন, জুলুম নির্যাতনের পথ পরিহার করে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত ঢাকা মহানগর ও থানা শাখার যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ বলেন, ২০২৩ সালের জন্য মূদ্রণকৃত পাঠ্যপুস্তক দেখলে মনে হবে এটা পার্শ্ববতী দেশের কারিকুলাম ও পাঠ্যবই। এই বই বাংলাদেশের কোন শিক্ষাপ্রতিষ্ঠানে এই নাস্তিক্যবাদী বই পড়ানো হবে না। যেহেতু শিক্ষা কারিকুলামে অনেক সমস্যা। হিন্দুত্বাদী ও নাস্তিক্যবাদী লেখার আধিক্য। তাই এ বছর আমরা পুরাতন বইগুলো পড়ানো হোক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ