spot_img

দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকার আরেকবার দরকার : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকার আরেকবার দরকার।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার অপরাধ নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ। শেখ হাসিনার হাতে দেশ উন্নয়নশীল হলে, বিএনপির জ্বালা হয়। দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকার আরেকবার দরকার।

বিএনপির এক নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন রাখেন, যাদের হাতে জাতির পিতা হত্যার রক্তের দাগ, তারা করবে রাষ্ট্র মেরামত? পাঁচবার যারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন তারা করবে রাষ্ট্র মেরামত?

ওবায়দুল কাদের বলেন, আমাদের এদেশের রাজনীতিতে যুব মহিলা লীগ এক নতুন আবিষ্কার। রাজপথে পুলিশের নির্যাতন সহ্য করার ইতিহাস রয়েছে যুব মহিলা লীগের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ