spot_img
spot_img

সয়াবিন তেলের দাম ৫ টাকা কমানোর সিদ্ধান্ত

দেশের খুচরা বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা কমেছে।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ১ লিটারে ৫ টাকা, ৫ লিটারে ১৯ টাকা এবং খোলা তেলের লিটারে ৪ ও ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৩ ডিসেম্বর নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ ও মূল্য পর্যালোচনার সভায় ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন দামে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৮৭ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ১৯০ বা ১৯২ টাকায়। ৫ লিটারের বোতর সয়াবিন তেল বিক্রি হবে ৯০৬ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ৯২৫ টাকায়। আর খোলা সয়াবিন তেলের লিটার বিক্রি হবে ১৬৭ টাকা, এখন বিক্রি হচ্ছে ১৭২ টাকায়। সুপার পাম খোলা তেল বিক্রি হবে ১১৭ টাকায়, এখন বিক্রি হচ্ছে ১২১ টাকায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ