spot_img
spot_img

আফগানিস্তানের খনি খাতে বিনিয়োগ করবে তুরস্কের সংস্থাগুলো

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রী মাওলানা সাহাবুদ্দীন দেলাওয়ার তুরস্কের ৭৭টি নির্মাণ সংস্থাগুলোর প্রতিনিধির সাথে বৈঠক করেছেন।

গত বুধবার (১৪ ডিসেম্বর) তার কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতির মাধ্যমে জানা গেছে, বৈঠকে আফগানিস্তানের খনি খাতে বিনিয়োগের জন্য তুরস্কের ৭৭ টি সংস্থার কর্মকর্তারা তাদের প্রস্তুতির ঘোষণা দিয়েছেন।

মাওলানা সাহাবুদ্দীন দেলাওয়ার আফগানিস্তানের খনি খাতে তুরস্কের কোম্পানিগুলোর বিনিয়োগের প্রস্তুতিকে স্বাগত জানান। পাশাপাশি তিনি বিনিয়োগকারীদের ইমারাতে ইসলামীয়া থেকে সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানেরও আশ্বাস দেন।

সম্প্রতি আরো কিছু আন্তর্জাতিক সংস্থারও আফগানিস্তানের খনি খাতে বিনিয়োগের জন্য তাদের প্রস্তুতির ঘোষণা দিয়েছে।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ