spot_img

স্বাধীনতাবিরোধী অপশক্তি বিদেশিদের কাছে দেশ সম্পর্কে ভুল তথ্য দিচ্ছে : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে স্বাধীনতার পাঁচ দশকেরও পরে স্বাধীনতাবিরোধী অপশক্তি আজকে আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বিদেশিদের কাছে দেশ সম্পর্কে নানা ধরনের ভুল তথ্য দিচ্ছে। দেশে-বিদেশে তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যারা আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, যারা আমাদের মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অস্ত্র দিয়েছিল সেই জামায়াতে ইসলামী তাদের বংশধরের, বিএনপির যেসব নেতা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা বিএনপি দলগত হিসেবে আজকে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের প্রত্যয় হচ্ছে দেশবিরোধী সমস্ত অপশক্তিকে দমন করে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়া।

তথ্যমন্ত্রী বলেছেন, আমাদের স্বপ্নের ঠিকানায় হচ্ছে ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে পরিপূর্ণভাবে একটি উন্নত দেশে রূপান্তর করা। প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটালে রূপান্তর করেছে। এখন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা এটি হচ্ছে আমাদের স্বপ্ন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ