spot_img

একাত্তরের পরাজিত শক্তি এখনো মাথাচাড়া দিয়ে উঠতে চায় : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‌একাত্তরের পরাজিত শক্তি এখনো মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে ফায়দা লুটে দেশের মানুষের মধ্যকার সম্প্রীতি নষ্ট করে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। এসব জরাজীর্ণতা পেছনে ফেলে স্বাধীনতার পক্ষের শক্তিই বাংলাদেশকে সামনের দিকে ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে পারে। যারা সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া যায় না।

শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজের শহীদ আ.ন.ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ১৯৪৭ সালে শুধু ধর্মীয় চিন্তার ভিত্তিতে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান নামক অলীক রাষ্ট্র গঠন করা হয়। যেখানে দুটি দেশের মধ্যে ভাষাগত, সাংস্কৃতিক এমনকি ধর্মীয় আচার পালনেও মিল ছিল না। শুধু তাই নয় রাষ্ট্র গঠনের পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর শোষণ, নিপীড়ন এবং অত্যাচার দেখে তৎকালীন ছাত্রনেতা বঙ্গবন্ধু বুঝেছিলেন যে ৪৭ সালের স্বাধীনতা আসল বাঙালির স্বাধীনতা নয়। তখন থেকেই তিনি অন্যায়, অবিচার এবং অত্যাচারের প্রতিবাদ করেছিলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার দাবির ব্যাপারে হঠকারী কোনো সিদ্ধান্ত কখনো নেননি। সব জেনে-বুঝে দূরদর্শিতার সঙ্গে পর্যায়ক্রমে সামনের দিকে এগিয়েছেন। যার ফলে ১৯৭১ সালেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করতে চেয়েছিল পাকিস্তানি শাসকরা। কিন্তু আন্তর্জাতিক চাপের কারণে তা করতে না পেরে পরবর্তীতে একই এজেন্ডা বাস্তবায়ন করেছে ১৯৭৫ সালে। একইসঙ্গে ৭১ সালে পরাজয় নিশ্চিত জেনে শেষ মুহূর্তে বাংলাদেশকে মেধাশূন্য করতে বঙ্গবন্ধুর সহযোদ্ধা, অর্থাৎ জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ