spot_img

বিজয় দিবস উপলক্ষ্যে কক্সবাজারে ইসলামী ছাত্রসমাজের আলোচনা সভা

মাহবুবুল মান্নান


বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির যুগ্ম-মহাসচিব ও কক্সবাজার জেলা নায়েবো আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী বলেছেন, ওলামায়েকেরামের নেতৃত্বে বৃটিশ বিরোধী আযাদী আন্দোলন আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল উৎস। ঈমান-আকীদা সংরক্ষণ আন্দোলনের পাশাপাশি স্বদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতেও ওলামায়ে দেওবন্দ অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছেন। তাই ওলামায়ে দেওবন্দকে বাদ দিয়ে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস কল্পনাও করা যায়না। সেই সংগ্রামী ঐতিহ্যধারা ও স্বচ্ছ দেশপ্রেমে উজ্জীবিত হয়ে উপমহাদেশের প্রাচীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসমাজ ইসলাম, দেশ ও জাতির কল্যাণে নিরবচ্ছিন্ন কর্মপ্রয়াস চালিয়ে যাচ্ছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা শাখা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আলোচনা সভা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের মাগফিরাতসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার সহ-সাংগঠনিক সম্পাদক ও রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ। প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সচিব, ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।

জেলা সভাপতি হাফেজ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ যায়নুল আবেদীন, ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ আরজু, নেজামে ইসলাম পার্টির দায়িত্বশীল হাফেজ মিজানুর রহমান, ছাত্রনেতা সিরাজুল মোস্তফা, হাফেজ এহসানুল হক, তাওহিদুল ইসলাম প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ