spot_img

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সক্কালে মরাঙ্গীরচর মাদ্রাসার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। তিনি সভাপতির বক্তব্য ও মুক্তিযুদ্ধে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করেন।

আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মুফতী আবুল হাসান কাসেমী ও ছাত্রনেতা সা’আদ আহমদ রুমী প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ