spot_img

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে আ. লীগ : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে বলে জানিয়েছে, দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে। ক্ষমতা তারাই কুক্ষিগত করেছে। শেখ হাসিনা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গিয়ে গণতন্ত্রের বিকাশমান প্রক্রিয়ায় রয়েছেন। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে আওয়ামী লীগ।

শনিবার (১৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি এ দাবি করেন। দলটির ২২তম কাউন্সিল উপলক্ষে গঠিত স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটি এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকসহ উপকিমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ