spot_img

আ.লীগ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ: খন্দকার মোশাররফ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।

তিনি বলেন, ক্ষমতায় থাকতে সরকার যা ইচ্ছে তাই করছে। তবে জনগণ এই সরকারকে আর দেখতে চায় না। তারা এই সরকারকে বিদায় দেওয়ার জন্য একমত হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে রাতের সরকার সব সত্য ঘটনাকে বিকৃত করছে। তাদের ষড়যন্ত্রকে মোকাবেলা করে জনগণের ১০ দফা দাবি বিএনপির প্লাটফর্ম থেকে ঘোষণা করা হয়েছে।

বিএনপির এই নেতা আরও বলেন, জনগণ আগেও দেশের সংকট মোকাবেলা করেছে এবং ভবিষ্যতে করবে। তারা রাস্তায় নেমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ