spot_img

যেকোন গঠনমূলক সমালোচনা ও পরামর্শ গ্রহণ করতে প্রস্তুত আফগান সরকার

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কবির বলেছেন, আফগানিস্তান সরকার যেকোন গঠনমূলক সমালোচনা ও পরামর্শ গ্রহণ করতে প্রস্তুত।

তিনি গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সেপাদার প্রাসাদে বেশ কয়েকজন রাজনীতিবিদ ও গোত্র প্রধান সাথে বৈঠকে একথা বলেন ।

গোত্র প্রধান ও রাজনীতিবিদরা আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মাওলানা কবিরের কাছে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

তারা বলেন, আফগানিস্তানের ইতিহাসে ইসলামী ইমারাত একটি শক্তিশালী ও সংগঠিত সরকার যা জনগণের যৌথ দায়িত্ব পালন করেছে।

মাওলানা কবির তাদের পরামর্শ ও মতামতকে স্বাগত জানিয়ে বলেন, ইসলামী ইমারাত তাদের জনগণের প্রতিটি গঠনমূলক সমালোচনা ও পরামর্শ গ্রহণ করবে। পাশাপাশি ইসলামী ইমারাতের দরজা সবার জন্য উন্মুক্ত।

বৈঠকে তিনি রাজনীতিবিদ ও গোত্র প্রধানদের মতামত আফগানিস্তানের সর্বোচ্চ নেতার সাথে পৌঁছানোর অঙ্গীকার করেন।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ