spot_img
spot_img

বিএনপির ছেড়ে দেওয়া শূন্য আসনে নির্বাচনের তারিখ ঘোষণা

বিএনপির ছেড়ে দেওয়া শূন্যঘোষিত আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব আসনের মনোনয়ন দাখিল আগামী বছরের ৫ জানুয়ারি, বাছাই ৮ জানুয়ারি, প্রত্যাহার ১৫ জানুয়ারি এবং ভোট অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি।

রোববার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য জানান। এই সময় তিনি জানান সংরক্ষিত নারী আসনে ভোটের তারিখ পরে জানানো হবে।

এর আগে, গত ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সাত সংসদ সদস্য। পরদিন ১১ ডিসেম্বর স্পিকারের কাছে সশরীরে পদত্যাগপত্র জমা দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

তবে বিদেশে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ সশরীরে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। তিনি পরে জমা দিবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ