spot_img
spot_img

নড়াইলে প্রেমে বাধা দেওয়ায় কলেজছাত্রের আত্মহত্যা!

নড়াইলে প্রেমে বাধা দেওয়ায় লোহাগড়া সরকারি আদর্শ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাতুল রায়হান (১৮) আত্মহত্যা করেছে।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাতুল ওই গ্রামের জাহিদুল ইসলামের একমাত্র ছেলে।

জানা যায়, পাশের কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে রাতুলের প্রেমের সম্পর্ক ছিল। রাতুলের বাবা-মা বিষয়টি জানতে পেরে এতে বাধা দেন। শনিবার দুপুরে রাতুলের প্রেমিকা তাদের বাড়িতে আসে। এ সময় রাতুলের বাবা-মা ওই মেয়ের বাবাকে ডেকে তাকে ফেরত পাঠান এবং বকাঝকা করেন। এ ঘটনায় রাতুল নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে লুঙ্গি পেচিয়ে গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ নাসির উদ্দিন জানান, রাতুল নামের এক শিক্ষার্থীর মৃত্যুতে অপমৃত্যুর মামলা রজু হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ