spot_img
spot_img

দায়িত্ব নিলেন নতুন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার

মন্ত্রিপরিষদ বিভাগের নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার দায়িত্ব গ্রহণ করেছেন।

রবিবার (১৮ ডিসেম্বর) তিনি তার নতুন দফতরে কার্যক্রম শুরু করেছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালেই তিনি আগের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। তবে সেদিন তিনি দাফতরিক কাজে যোগ দেননি। আজ সকাল সোয়া ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে তিনি কার্যক্রম শুরু করেছেন।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের সপ্তম ব্যাচের কবির বিন আনোয়ার এর আগে পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১১ ডিসেম্বর (রবিবার) তাকে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্ব দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কবির বিন আনোয়ার ১৯৬৪ সালের ৪ জানুয়ারি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আনোয়ার হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ