spot_img

আফগানিস্তানে জ্বালানি ট্রাক দুর্ঘটনায় নিহত ১৯, আহত ৩৭

আফগানিস্তানে একটি জ্বালানি ট্রাক দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। দেশটির সালাং আলপাইন টানেলে এ ঘটনা ঘটে। রাজধানী কাবুল থেকে উত্তরের দিকে টানেলটির সংযোগ রয়েছে। পাহাড়ি অঞ্চল দিয়ে যাওয়া এ টানেল আফগানিস্তানের আটটি প্রদেশে যান চলাচলের জন্য ব্যবহার হয়।

রবিবার (১৮ ডিসেম্বর) আফগানিস্তানের উপ-মুখপাত্র ক্বারী ইউসুফ আহমাদি এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানী কাবুলের প্রায় ৯০ কিলোমিটার (৫৬ মাইল) উত্তরে অবস্থিত সালাং টানেলে দুর্ঘটনায় ৩৭ জন আহত হয়েছে। ইমারাতে ইসলামিয়্যাহ নিহতদের পরিবারের জন্য গভীর সমবেদনা প্রকাশ করছে। একইসঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থাকে এমন ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও আন্তরিক চেষ্টা চালানোর আহ্বানও জানানো হচ্ছে বলে জানান তিনি।

জানা যায়, শনিবার রাতে একটি জ্বালানি ট্রাক টানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় উল্টে গিয়ে আগুন ধরে যায়। আগুন রোববার নিভিয়ে ফেলা হয়েছে। তবে টানেলটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ