ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী বলছেন, এশিয়ার একটি কেন্দ্রীয় দেশ হিসেবে আফগানিস্তান সমগ্র অঞ্চলে স্থিতিশীলতা, নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
গত রবিবার (১৮ ই নভেম্বর) কাবুলে নিযুক্ত ইরানের চার্জ ডি অ্যাফেয়ার্স হুসেইন মুর্তজাভি ও প্রতিবেশী দেশটির গণমাধ্যম কর্মীদের সাথে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
এই বৈঠকে মাওলানা মুত্তাকি ইরানের গণমাধ্যম কর্মীদের আফগানিস্তানের বাস্তব চিত্র বিশ্বের কাছে তুলে ধরার আহ্বান জানান।
মাওলানা মুত্তাকী বলেন, “ইরান ও আফগানিস্তান দুটি প্রতিবেশী দেশ। আমাদের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের বহু সাদৃশ্য রয়েছে।”
বৈঠকে ইরানের গণমাধ্যম কর্মীরা আফগানিস্তানের পরিস্থিতিকে স্থিতিশীল বলে অভিহিত করেন। পাশাপাশি তারা আফগানিস্তানের বাস্তব চিত্র মিডিয়াতে তুলে ধরারও প্রতিশ্রুতি দেন।
বৈঠকে ইরানের চার্জ ডি অ্যাফেয়ার্স হুসেইন মুর্তজাভি বলেন, ইরান আফগানিস্তানের সাথে সুস্পষ্ট অর্থনৈতিক সম্পর্ক তৈরি করতে ইচ্ছুক।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি











