দুর্নীতিমুক্ত নগর গড়ে তোলার লক্ষ্যে আল্লাহভীরু মেয়রকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনীত মেয়র প্রার্থী আমীরুজ্জামান পিয়ালকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
চরমোনাই পীর বলেন, উন্নয়নের প্রধান অন্তরায় হলো দুর্নীতি। তাই দুর্নীতিমুক্ত নগর প্রতিষ্ঠায় নীতিবান মেয়রের বিকল্প নাই। আমরা যদি যোগ্য, দক্ষ ও আল্লাহভীরু মেয়র নির্বাচিত করতে ভুল করি তাহলে জনগণকেই এর খেসারত দিতে হবে।
চরমোনাই পীর আরও বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও ক্যাসিনোমুক্ত স্মার্ট রংপুর সিটি গড়তে হলে আল্লাহভীরু মেয়রকে নির্বাচিত করুন। সিটিবাসীর জনদুর্ভোগ লাঘবে
আল্লাহভীরু মেয়র নির্বাচত করার বিকল্প নেই।
তিনি বলেন, রংপুর সিটিবাসীর দুঃখ-দুর্দশা লাঘব করার জন্য ন্যায় নীতিবান একজন আদর্শবান মেয়র প্রয়োজন। যিনি সর্বোপরি আল্লাহর দরবারে জবাবদিহির জন্য প্রস্তুত থাকবেন। অতীতে যারাই ক্ষমতায় ছিলো তারাই সন্ত্রাস ও দুর্নীতির মাধ্যমে নগরীকে দূষিত করেছে।











