spot_img

আপনি জনগণের ভোটে নির্বাচিত নন : প্রধানমন্ত্রীকে গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) আপনি জনগণের ভোটে নির্বাচিত নন। আন্দোলন আমরা যতটুকু করি না কেন! আমি জানি, আপনাদের যেতেই হবে। আমি এও বলতে পারি, আন্দোলন না করলেও আপনাদের যেতে হবে। আপনার যাওয়া ছাড়া বিকল্প কোনও পথ খোলা নাই। সুতরাং যেতেই যখন হবে। সময় মত ফিরে যান। এখনও সময় আছে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে বলে যান, যা হওয়ার হয়েছে। আমাকে ক্ষমা করেন। আমি এ ধরনের কাজ আর করব না। আমি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরে দাঁড়াবো।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, (প্রধানমন্ত্রী) ৭৪ সালে আপনার বাবা বলেছিলেন, দেশ স্বাধীন হলে মানুষ পায় হীরার খনি, সোনার খনি আর আমি পেয়েছি একটা চোরের খনি। আমি বিদেশ থেকে যা নিয়ে আসি; সব চাটার দলরা খায়। আমি তাই তাদের কিছু বলতে পারি না। আমি দেশের মানুষের জন্য ৭ কোটি কম্বল নিয়ে আসলাম। আমার কম্বলটা গেল কোথায়?

গয়েশ্বর আরও বলেন, প্রধানমন্ত্রী আপনি কি বলতে পারবেন-আমার চাটার দলেরা খায়? আপনি বলতে পারবেন না। কারণ তারা সংঘদ্ধ। তারা চিৎকার করে বলবে-নেত্রী আমরা খেয়েছি, আপনাকেও দিয়েছি। সুতরাং দায় থেকে আপনি মুক্তি পাবেন না।

তিনি বলেন, আমরা হিটলারের গল্প শুনেছি, চেঙ্গিস খানের গল্প শুনেছি, পৃথিবীতে বহু স্বৈরাচারের গল্প শুনেছি। আমি জানি এই সরকারের পতনের পর তাদের নিষ্ঠুরতার ইতিহাসও ভবিষ্যৎ প্রজন্ম জানবে। সুতরাং সবকিছুরই সীমা আছে। সীমা লঙ্ঘন করলে ঈশ্বর নাকি ক্ষমা করেন না। সরকারের পতনের পর তাদের যে নিষ্ঠুর ইতিহাস তা জেনে আর কোনদিন কেউ চেঙ্গিস খান, হিটলার ও স্বৈরাচারদের গল্প শুনবে না।

তিনি আরও বলেন, জনগণ যখন তার অধিকার আদায়ের সক্রিয় হয়, সাহসী হয় তখন তারা প্রস্তুত থাকে বুক পেতে দেয় গুলি খাওয়ার জন্য। সেই জনগণকে কখনও থামিয়ে রাখা যায় না। বিষয়টি সরকারকে স্মরণ রাখতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ