spot_img
spot_img

সংসদ নির্বাচন নিয়ে আন্তর্জাতিক কোনো চাপে নেই ইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, সংসদ নির্বাচনের ভোট নিয়ে সরকারের ওপর আন্তর্জাতিক চাপ থাকলেও নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই।

এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সব দল অংশ নেবে বলে প্রত্যাশা করেন তিনি।

বুধবার (২১ ডিসেম্বর) পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলার ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ কালে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায় বা বিদেশি রাষ্ট্রদূতরা কোনো চাপ দেয়নি। জাতীয় নির্বাচন নিয়ে রাষ্ট্রদূতরা যে মন্তব্য করেছেন তার বিষয়েও নির্বাচন কমিশনের কোনো মন্তব্য নাই। এসব রাষ্ট্রদূত ও সরকারের বিষয়।

যথা সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনে আসতে কোনো দলকে বাধ্য করা হচ্ছে না। তবে আমরা সব দলকে অংশগ্রহণের করতে আহ্বান করছি। বিএনপি নির্বাচনে আসলে আরও অংশগ্রহণমূলক হবে। বিএনপিসহ সব বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আমরা আশাবাদী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ