spot_img
spot_img

১০০ কোটি ডলার মূল্যের স্বর্ণ পাচারের অভিযোগ গনি সরকারের বিরুদ্ধে

মার্কিনপন্থী আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার শেষ দিনগুলিতে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার মূল্যের স্বর্ণ দেশের বাইরে পাচার করতে সহায়তা করেছিল।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) আমেরিকার মিডিয়া কোম্পানি বিজনেস ইনসাইডারের একটি প্রতিবেদনে এ ভয়াবহ দুর্নীতির বিষয়টি উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, তালেবান যোদ্ধারা আফগানিস্তানের জেলাগুলির দ্রুত নিয়ন্ত্রণ দেওয়া শুরু করলে সরকারি কর্মকর্তাদের সহায়তায় চোরাকারবারীরা প্রায় ১ বিলিয়ন (১০০ কোটি) মার্কিন ডলার মূল্যের স্বর্ণ পাচার করেছে। সাবেক গনি সরকার এ বিষয়ে অবগত থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, ৬৯.৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের স্বর্ণ আফগানিস্তান থেকে উজবেকিস্তানে স্থানান্তরিত হয়েছে। অতঃপর সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত হয়। ২০১৯ সালের মে মাস থেকে ২০২০ এর মে পর্যন্ত আফগানিস্তান থেকে প্রায় ৮২৪ মিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে গনি সরকার।

২০২১ সালের আগস্টে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় আশরাফ গনির বিরুদ্ধে আফগানিস্তানের রিজার্ভ ব্যাংক থেকে প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ ওঠে।

সূত্র: দি খামা পেরেস নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ