spot_img
spot_img

পাঁচ দিনের জন্য ৩৩ বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসির

আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় দেশের পাঁচটি পৌরসভা ও ৪৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) ৩৩ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তারা ভোটের আগে পরে মোট পাঁচ দিন নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।

ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম জানান, আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩৩ জন বিচারিক ম্যাজিস্ট্রেট ভোটের দায়িত্বে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় থাকবেন। এ ক্ষেত্রে পাঁচ পৌরসভার জন্য পাঁচজন ও ৪৯ ইউপির জন্য ২৮ জনকে নিয়োগ করা হয়েছে।

বিচারিক ম্যাজিস্ট্রেটরা দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর-এর সেকশন-১০ অনুযায়ী অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ সম্পন্ন করবেন। বিচারিক কাজ সম্পন্ন করার জন্য তারা একজন বেঞ্চ সহকারী/স্টেনোগ্রাফার/অফিস সহকারীকে সহকারী হিসেবে সঙ্গে নিতে পারবেন। এজন্য তাদের নিজ নিজ অফিস প্রধান প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এছাড়া বিচারিক ম্যাজিস্ট্রেটদের যানবাহনের ব্যবস্থা করে দেবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। আর সশস্ত্র পুলিশি সহায়তা দেবেন সংশ্লিষ্ট পুলিশ সুপার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ