spot_img

আফগানিস্তানে মেয়েদের শিক্ষা সাময়িক স্থগিত করা হয়েছে

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কাতারের রাজনৈতিক মুখপাত্র ডক্টর মুহাম্মাদ নাইম বলেছেন, তার দেশের মেয়েদের শিক্ষা প্রক্রিয়া বিলম্বিত করার সিদ্ধান্ত কোনোভাবেই চূড়ান্ত নয়, এটি একটি সাময়িক সিদ্ধান্ত।

আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এক টুইটার বার্তায় তিনি এ কথা বলেন।

ডক্টর মুহাম্মাদ নাইম আফগানিস্তানের জনগণকে সম্বোধন করে বলেন, প্রিয় দেশবাসী, নিশ্চিত হন যে, শিক্ষা ব্যবস্থার সংস্কারের মাধ্যমে একটি উপযুক্ত পরিবেশ তৈরি করার পরে মেয়েদের জন্য সমস্ত স্কুল ও বিশ্ববিদ্যালয় পুনরায় খুলে দেওয়া হবে।

সূত্র: এভিএ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ