spot_img
spot_img

ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপত্তা চেয়েছে আমেরিকা

রাজধানীর শাহীনবাগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ঘিরে জটলার পরিপ্রেক্ষিতে আমেরিকার দূতাবাসের কর্মীদের নিরাপত্তা চেয়েছেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারম্যান।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুহাম্মাদ শাহরিয়ার আলমকে টেলিফোনে আলাপে এ অনুরোধ জানান তিনি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানান, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুহাম্মাদ শাহরিয়ার আলমের সঙ্গে ফোনে কথা বলেছেন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারম্যান। তারা আমেরিকা-বাংলাদেশ সম্পর্ক জোরদার করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব এবং মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ