ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে উদ্দেশ্য করে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমরা আপনার সঙ্গে আছি, এটা (যুদ্ধ জয় করতে) যতক্ষণ লাগে। আমেরিকার সবাই; ডেমোক্র্যাট কিংবা রিপাবলিকান সবাই জানে রাশিয়াকে থামানোটা কেন জরুরি।
বুধবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকালে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
বাইডেন বলেন, আমরা দুজনই চাই যুদ্ধ শেষ হোক। আমি যেমনটা বলেছি, এই যুদ্ধ আজই থেমে যেতে পারতো যদি পুতিনের সেই সম্ভ্রম থাকতো এবং ঠিক কাজটি করতে পারতেন এবং তিনি যদি (সেনাদের) বলতে পারতেন, তোমরা ফিরে আসো। কিন্তু এখন এমনটা ঘটবে না।
তাহলে কী হবে, এমন প্রশ্ন তুলে বাইডেন নিজেই তার জবাব দিয়ে বলেন, আমেরিকা ও তার মিত্ররা ইউক্রেনকে যুদ্ধে জেতানোর জন্য সাহায্য করে যাবে।
তিনি বলেন, আমরা দুজন আলোচনা করেছিলাম, আমাদের লক্ষ্য একই। সেটা হলো, মুক্ত, স্বাধীন, সমৃদ্ধ ও নিরাপদ ইউক্রেন; আমরা দুজনই যুদ্ধের সমাপ্তি চাই।










