আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে গিয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো ছবিতে দেখা গেছে, বঙ্গবীর কাদের সিদ্দিকী তার স্ত্রী নাসরিন সিদ্দিকীসহ পরিবারের আরও দুই তরুণী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।











