spot_img

শেখ হাসিনা নিজেদের টাকায় পদ্মা সেতু করে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা নিজেদের টাকায় পদ্মা সেতু করে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে তিনি পারেন। তার এ ক্ষমতাকে দেখে প্রতিপক্ষের অন্তর জ্বলে। পদ্মসেতু উদ্বোধন হয়েছে, এখন মেট্রোরেল উদ্বোধন হবে। জ্বলে, তাদের অন্তর জ্বলে।

তিনি বলেন, আওয়ামী লীগ প্রস্তুত, মোকাবেলা হবে। মোকাবেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে।

আজ শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এবার খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে। লড়াই হবে অগ্নিসন্ত্রাস ও লুটপাটের বিরুদ্ধে। শনিবার সকাল সাড়ে ১০টায় শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

এসময় তার সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর দলীয় পতাকা উত্তোলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলন উদ্বোধনের পর মঞ্চে বসেন শেখ হাসিনা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ