spot_img

ভোট চুরি করলে বাংলাদেশের মানুষ মেনে নেয় না : প্রধানমন্ত্রী

জীবন থাকতে বাংলাদেশের এতটুকু স্বার্থ নষ্ট হতে দিব না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধামন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ভোট চুরি করলে বাংলাদেশের মানুষ মেনে নেয় না। স্বাধীনতা যেন ব্যর্থ না হয়, সেটাই আমার একমাত্র লক্ষ্য। ৭৫- এ আমার পরিবারের সবাইকে হত্যার পরও ছোটবোন রেহানার সঙ্গে আলাপ করে দেশে ফিরে এসেছিলাম।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে দেওয়া বক্তৃতায় এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোট চুরি খালেদা জিয়া নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তা মানুষ মানেনি। আন্দোলনের কারণে তখন খালেদা জিয়া বাধ্য হয়েছিল আবার ভোট দিতে। এরপর আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসি। তারপর আজকের এই বাংলাদেশকে এগিয়ে নিতে সক্ষম হয়েছি।

শেখ হাসিনা বলেন, সে সময় দেশের স্বার্থে আপোস না করার কারণে আওয়ামী লীগ সক্ষমতায় আসতে পারেনি। আমার লক্ষ্যই ছিল জীবন থাকতে বাংলাদেশের এতটুকু স্বার্থ নষ্ট হতে দিব না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ