spot_img
spot_img

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু; হাসপাতালে ভর্তি ৮৯

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৮৯ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮৯ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৯ জন ও ঢাকার বাইরে সারাদেশে ৩০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশে সর্বমোট ৫০১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৯৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২০৪ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ