গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭১৬ জনের মৃত্যু হয়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১১ হাজার ৪১ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ২০ লাখ ৪২ হাজার ৬৭৬ জনে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ২৫৬ জন ও মারা গেছেন ২১৭ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার ৬৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও ৫৫ হাজার ৫৪২ জন মারা গেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৮৬ জন ও মারা গেছেন ১০ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ২২ লাখ ৪৭ হাজার ৫৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও ১১ লাখ ১৬ হাজার ৯৫ জন মারা গেছেন। একই সময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৫৪৫ জন ও মারা গেছেন ৪২ জন।











