ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকীর সঙ্গে কাবুলে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত মিরদিফ আল-কাসশুতির বৈঠক হয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আফগানিস্তানের সম্পৃক্ততা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) কাবুলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইমারাতে ইসলামিয়ার সম্পৃক্ততা সহজ করতে কাতারের প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী মাওলানা মুত্তাকী আফগানিস্তান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ক্রমবর্ধমান সম্পৃক্ততাকে স্বাগত জানান। এসব প্রচেষ্টায় কাতারের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
এদিকে কাতারের রাষ্ট্রদূত দোহা থেকে এ প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে, তা উৎসাহব্যঞ্জক বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র : আরিয়ানা নিউজ











