spot_img
spot_img

১৮৫ রোহিঙ্গা বহনকারী নৌকা ইন্দোনেশিয়ায় পৌঁছেছে

মারাত্মক ঝুঁকিপূর্ণ যাত্রা শেষে ১৮৫ জনকে বহনকারী রোহিঙ্গাদের একটি নৌকা ইন্দোনেশিয়ার উপকূলে এসে পৌঁছেছে।

সোমবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল সাড়ে ৫ টায় এ নৌকাটি ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আচেহের একটি সমুদ্র সৈকতে পৌঁছায়।

স্থানীয় পুলিশের মুখপাত্র উইনার্ডি জানিয়েছেন, কাঠের তৈরি জাহাজটি সমুদ্র তীরে পৌঁছানোর পরে এতে অবস্থান করা শরণার্থীদের জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। শরণার্থীদের মধ্যে ৮৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ, ৭০ জন প্রাপ্তবয়স্ক মহিলা ও ৩২ জন শিশু রয়েছে।

স্বাস্থ্যকর্মীরা অসুস্থদের চিকিৎসা করছেন। তারা জানিয়েছেন, এর মধ্যে কিছু লোক শারীরিকভাবে খুবই দুর্বল। কেউ কেউ প্রচণ্ড পানিশূন্যতায় ভুগছিলো ও কিছু শিশু বমি করছিল।

তাদের এ দীর্ঘ যাত্রার বিস্তারিত বিষয় বা উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি তবে, ১৪ বছর বয়সী উমর ফারুক নামে একজন তরুণ জানিয়েছে “আমরা বাংলাদেশের একটি রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে এসেছি এই আশায় যে ইন্দোনেশিয়া আমাদের শিক্ষার সুযোগ করে দেবে।”

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
spot_img
spot_img
spot_img

সর্বশেষ