spot_img
spot_img

ফিলিপাইনে ভয়াবহ বন্যা : এখন পর্যন্ত ১৩ জনের প্রাণহানি, নিখোঁজ ২৩

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বন্যায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার (২৬ ডিসেম্বর) থেকে বন্যার পানি অনেকটা নামতে শুরু করেছে। তবে এখনো নিখোঁজ ২৩ জনের সন্ধান পাওয়া যায়নি। তাদের খুঁজে পেতে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, বড়দিনের আয়োজনকে ম্লান করে দেওয়া দুই দিনের তুমুল বর্ষণে সৃষ্ট বন্যার পানিতে ডুবেই বেশির ভাগের মৃত্যু হয়েছে।

দেশটির দুর্যোগবিষয়ক সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বৃষ্টি-বন্যা ৪৫ হাজারেরও বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতেও বাধ্য করেছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে উপকূলরক্ষী, পুলিশ ও দমকলকর্মীদেরকে কোমর সমান পানিতে হাঁটতে ও ভূমিধস কবলিত এলাকার বাসিন্দাদেরকে সরিয়ে আনতে দেখা গেছে।

সূত্র : আলজাজিরা
spot_img
spot_img
spot_img

সর্বশেষ