spot_img

বিএনপি সাংসদদের ছেড়ে দেওয়া সেই আসনে এমপি হতে মনোনয়ন কিনবেন অভিনেত্রী মাহিয়া মাহি

আওয়ামী লীগের সংসদ সদস্য হতে নৌকার মনোনয়ন চান অভিনেত্রী মাহিয়া মাহি। ইতোমধ্যে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে তিনি গণসংযোগও শুরু করেছেন।

আগামী (২৯ ডিসেম্বর) বিকালে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয় থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনের জন্য মনোনয়ন কিনবেন তিনি।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে মাহিয়া মাহি বলেন, সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনবো। রাজশাহীতে আমার বাড়ি হলেও চাঁপাইনবাবগঞ্জেও আমাদের বাড়ি রয়েছে। এই দুই জেলার মানুষ ইতিমধ্যে আমাকে আপন করে নিয়েছে। ঠিক তেমনই তাদের প্রতিও রয়েছে আমার ভালোবাসা। আমি মানুষের সেবা করতে চাই। এই অঞ্চলের মানুষ চায়, আমি নির্বাচনে অংশ নেই এবং আমি তাদের পাশে থাকি।

আওয়ামী লীগের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, যদি আমি আওয়ামী লীগের প্রতীক না পাই, তাহলে দলের জন্য কাজ করে যাবো। তবুও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিবো না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ