spot_img

শূন্য ৪ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় পার্টি

জাতীয় সংসদের চারটি আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি মনোনয়ন বোর্ড।

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জাতীয় পার্টি মনোনয়ন বোর্ড ঠাকুরগাঁও-৩ আসনে হাফিজ উদ্দিন আহম্মেদ, বগুড়া-৬ আসনে মো. নূরুল ইসলাম ওমর, বগুড়া-৪ আসনে শাহীন মোস্তফা কামাল ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মুহাম্মাদ রেজাউল ইসলাম ভূঁইয়াকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে।

জাতীয় সংসদ থেকে বিএনপির সদস্যরা পদত্যাগ করায় ওই আসনগুলো শূন্য হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি আসনগুলোতে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ