spot_img
spot_img

গত এক সপ্তাহে সাগরে ডুবে ২০ রোহিঙ্গার মৃত্যু: জাতিসংঘ

ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূলে রোহিঙ্গা মুসলমানদের একের পর এক নৌকা উদ্ধারের পর গত এক সপ্তাহে সাগরে ডুবে ২০ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

গত সোমবার (২৬ ডিসেম্বর) জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এক বিবৃতিতে এ বিষয়টি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রোহিঙ্গাদের বেশিরভাগই বাংলাদেশ থেকে পালিয়ে ইন্দোনেশিয়ায় যাচ্ছিল। উদ্ধার হওয়া এসব রোহিঙ্গাদের অনেকেরই ঠাঁই মিলেছে ইন্দোনেশিয়ার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ও স্থানীয় একটি স্কুলে। আর সেখানেই চলছে তাদের প্রাথমিক চিকিৎসা।

বিবৃতিতে বলা হয়েছে, গত ছয় সপ্তাহে প্রায় ৫০০ রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় পৌঁছেছে।

মানবাধিকার গোষ্ঠীগুলি ধারণা করছে ডিসেম্বরের শুরুতে ১৮০ জন লোক বহনকারী একটি নৌকা ডুবে গেছে। বোর্ডে থাকা সকলেই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার হওয়া একজন রোহিঙ্গা জানিয়েছিলেন, “বাংলাদেশ থেকে উন্নত জীবনের আশায় আমরা ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা করি।”

আরেকজন জানিয়েছেন, “আমার বাবা মা সবাই বাংলাদেশ শরণার্থী শিবিরে মারা গেছে। সেখানে আমাদের অনেক অভাবে দিন কাটছিল। এজন্য একটু ভালো থাকার আশায় এখানে এসেছি।”

সূত্র: রয়টার্স
spot_img
spot_img
spot_img

সর্বশেষ