ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রী শেখ শাহাবুদ্দিন দেলাওয়ার আশা প্রকাশ করেছেন, নতুন সৌর বছরের শুরুতে আফগানিস্তানের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় চালু করা হবে।
গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, শিক্ষা প্রক্রিয়া পুনরায় চালু করার জন্য ইসলামী ইমারাতের প্রশাসনিক পর্যায় থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলিতে ইসলামী শরিয়া ও জাতীয় মূল্যবোধের সাথে সামঞ্জস্য রেখে নতুন পাঠ্যক্রম তৈরি করা হবে। যেখানে উপযুক্ত ইসলামিক পরিবেশ থাকবে এবং আফগান মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয় ও স্কুলের দরজা পুনরায় খুলে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনের সর্বশেষে তিনি জানান, যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত চূড়ান্ত করার চেষ্টা চলছে।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি











